বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: আজ ৩০ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ-এর সম্মেলন কক্ষে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ আয়োজন উপলক্ষ্যে জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়।সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন, পিপিএম, জেলা শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম, জেলা ক্রিড়া অফিসার জনাব খাদিজা পারভিন, জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ শরিফুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও জেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ ও উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ ভার্চুয়ালি এ সভায় সংযুক্ত ছিলেন।
সভায় প্রতিযোগিতাটি সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, ভেন্যু ব্যবস্থাপনা, অংশগ্রহণকারী দলসমূহের সমন্বয় এবং সংশ্লিষ্ট দায়িত্ব বণ্টনসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং অংশীজনের প্রতি পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করার আহ্বান জানান। তিঁনি আরও আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতায় প্রতিযোগিতাটি উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হবে এবং জেলার ক্রীড়া অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।