শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

শিরোনাম
কুলাউড়ার দু:খ রেলওয়ের পরিত্যক্ত ভবন গুলো, শত ভবন আর হাজার একর ভুমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরির শ্রমিকদের মহাসড়ক অবরোধ ও ফ্যাক্টরী ভাংচুর লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: মতুয়া মহাসম্মেলন উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার (৩১জুলাই) দুপুরে শ্রী শ্রী হরি গুরু চাঁদ মতুয়া মিশন লোহাগড়া উপজেলা ও পৌর শাখার আয়োজনে লক্ষীপাশা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।

লোহাগড়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি খোকন কুন্ডুর সভাপতিত্বে ও শিশির বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মতুয়া রত্ন বলদেব বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তমাল কৃষনো কুন্ডু।
এসময় লোহাগড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম মশিয়ার রহমান সান্টু, পৌর বিএনপি নেতা সৈয়দ আব্দুস সবুরসহ প্রায় পাঁচশতাধীক ভক্তবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভায় বিনা প্রতিদ্বন্দিতায় পৌর শাখা কমিটির সভাপতি কৃষনো বিশ্বাস, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক অসিম বিশ্বাস, অর্থ সম্পাদক নলীনিকান্ত বিশ্বাস নির্বাচিত হয়েছেন। মোট ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে। উল্লেখ্য, আগামী ৮ আগস্ট শ্রী শ্রী হরি গুরু চাঁদ মতুয়া মিশন শ্রীধাম ওড়াকান্দি মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: