রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার গোপালগঞ্জে মধুমতি নদীতে মিলল নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন কুলাউড়ায় আদালতের নির্দেশ উপেক্ষা করে রিজার্ভ বনে গাছ কাটার অভিযোগ দিঘীরপাড় তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার -২ খন্দকার নুরুর রহমান সেলিমের স্মরণসভা অনুষ্ঠিত ট্রাকচাপায় প্রাণ গেল নড়াইলের একই পরিবারের তিনজনের কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া অনুষ্ঠিত সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করছে : বিমান মন্ত্রী ১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ১৯ লাখ টাকা

লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে মহি উদ্দিন জনি এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. শাহাজান নির্বাচিত হন। লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় জেলা শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে সমিতির এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির সভাপতি মহি উদ্দিন জনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমিতির উপদেষ্টা, মালিকবৃন্দ ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সকল সদস্যকে সঙ্গে নিয়ে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সমিতির উন্নয়ন, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং ড্রাম ট্রাক মালিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় সংগঠনের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করা, মালিকদের স্বার্থ সংরক্ষণ এবং সড়ক পরিবহন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সড়ক দুর্ঘটনার কারণে ড্রাম ট্রাক নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। এ পরিস্থিতি পরিবর্তনে মালিক ও চালকদের আরও দায়িত্বশীল হতে হবে। তারা আইন মেনে যানবাহন পরিচালনা, অতিরিক্ত গতি পরিহার, ফিটনেসবিহীন যানবাহন সড়কে না নামানো এবং ট্রাফিক বিধি কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানো, ওভারটেকিংয়ে সংযম, নির্ধারিত গতিসীমা মেনে চলা, নিয়মিত যানবাহনের যান্ত্রিক ত্রুটি পরীক্ষা এবং পথচারী ও অন্যান্য যানবাহনের প্রতি সহনশীল আচরণ নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বক্তারা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: