রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: নড়াইলের লোহাগড়ায় বার বছর বয়সী অঞ্জিলা খানম নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল রোববার সকালে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে শনিবার (১ আগস্ট) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের বাতাসী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত অঞ্জিলা খানম উপজেলার শালনগর ইউনিয়নের বাতাসী গ্রামের এরশাদ শেখের মেয়ে। সে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের বাতাসী গ্রামে অঞ্জিলা খানম একদিন স্কুলে না যাওয়ার কারণে পরিবারের লোকজন তার সাথে ঝগড়া করে। পরে শনিবার রাত ৮ টার দিকে সে তার ঘরের দরজা বন্ধ করে রাখে। এদিকে পরিবারের লোকজন তার রুমের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোনো সাড়া মেলেনি। পরে স্বজনরা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ হেফাজতে নেন।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।