রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

শিরোনাম

মুন্সীগঞ্জ জেলা স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: আজ ০২ আগস্ট ২০২৬ (রবিবার) জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ-এর সম্মেলন কক্ষে জেলা স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ, জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ শরিফুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা বাংলাদেশ স্কাউটস কমিশনার নাজমা চৌধুরী এলটি এবং জেলা স্কাউটসের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় জেলার স্কাউটিং কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন, বিভিন্ন ইউনিটের কার্যক্রম আরও গতিশীল করা, সদস্য বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং শিক্ষার্থীদের মধ্যে স্কাউটিংয়ের আদর্শ ও মূল্যবোধ বিকাশে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জেলার স্কাউটিং কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করতে প্রয়োজনীয় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও, এ বছরের কাব হলিডে উদযাপন উপলক্ষে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় এবং এ-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উল্লেখ্য, মুন্সীগঞ্জ জেলায় ৯৯২টি কাব ইউনিটে ২৩৮৩২ জন কাব স্কাউট এবং ১৬৩টি স্কাউট ইউনিটের মধ্যে ৫২১৬ জন স্কাউট সদস্য কার্যকর রয়েছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: