সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকান্ডে ৫ টি কক্ষ পুড়ে ছাই

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সদরে অবস্থিত গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন হালিম ডিলারের টিনসেট কলোনিতে অগ্নিকান্ডে ৫টি কক্ষ পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার দুপুরে রান্নার সময় গ্যাসের চোলা থেকে অগ্নিকােন্ডের সূচনা হয়। অতি দ্রুত সময়ের মধ্যে আগুনের লেলিনহান টিনসেট কলোনিতে ছড়িয়ে পড়ে এবং সবকিছু পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও স্কুলের শিক্ষার্থীরা আগুন পানি দিয়ে নেভানোর চেষ্টা করলে এদিকে আগুনের ভয়াবহ লেলিহান শিখায় ৫টি কক্ষ সহ মালামাল ভস্মীভূত হয়ে যায়। আধাঘন্টা পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছালে ততক্ষনে হালিম ডিলারের কলোনিতে অগ্নিকান্ডে ৫টি কক্ষ সহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

হালিম মিয়া,শিপন,নাহিদ বলেন, অপরিকল্পিত নগরায়ন,বাড়ির মালিকরা তিন ফিট তথা আড়াই ফিট রাস্তা রেখে বড় বড় দালাল কোটা তৈরি করছে। রিকসা যাওয়ার মতন কোন রাস্তা বাড়ির মালিকরা রাখেন নাই। সেখানে কিভাবে ফায়ার সাভিসের গাড়ি ঢুকবে। এখানে পাশাপাশি পাচঁটি বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ,কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, কালিয়াকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়,আলহাজ ইয়ার উদ্দিন কিন্ডার গার্ডেন,একটি মাদ্রাসার শিক্ষাথীরা এই চাপা রাস্তা দিয়ে যাতায়াত করে।

মদন মিয়া বলেন,ফায়ার সাভিসের কমীরা আরেকটু আগে ঘটনাস্থলে পৌঁছালে এত ক্ষতি হত না।ফায়ার সাভিস পৌঁছানোর আগেই সব পুড়ে ছাই হয়ে গেছে।
কালিয়াকৈর ফায়ার সাভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধরী জানান,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি।ততক্ষনে দের্খি আগুন নিভে গেছে।তবে ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষনিক জানা যায়নি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: