সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

সাবেক রাষ্ট্রদূত এম.আমিনুল ইসলাম আর নেই

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ: সাবেক রাষ্ট্রদূত (পররাষ্ট্র সচিব পদমর্যাদা) এম.আমিনুল ইসলাম (দুলু মিয়া) গতকাল রোববার সকাল ৮ টা ৪০ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর। আমিনুল ইসলাম অসুস্থ অবস্থায় দীর্ঘদিন এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ওই দিনই বাদ যোহর গুলশানের আজাদ মসজিদে জানাযার নামাজ শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। বিশিষ্ট কুটনীতিবিদ আমিনুল ইসলাম তৎকালীন পাকিস্তান সিভিল সার্ভিসের হয়ে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে দেশ স্বাধীন হলে তিনি বাংলাদেশ সরকারের অধীনে কর্মজীবন অব্যাহত রাখেন।

তিনি কানাডা,ভুটান,ভারত, লিবিয়াসহ বিভিন্ন দেশে সুনামের সাথে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। সাবেক রাষ্ট্রদূত আমিনুল ইসলামের গ্রামের বাড়ী গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ঝুটিগ্রামে। ঝুটিগ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। তার পিতার নাম মরহুম নজিবুর রহমান মিয়া। খ্যাতনামা সাবেক এই কূটনীতিবিদ মৃত্যুকালে স্ত্রী ও তিন কন্যা সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে সাবেক রাষ্ট্রদূত মরহুম এম.আমিনুল ইসলামের জন্য দোয়া চাওয়া হয়েছে দেশবাসীর কাছে। মরহুম এম.আমিনুল ইসলাম দৈনিক জবাবদিহি’র গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মো: মাহমুদ কবির আলীর মামা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: