সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: নির্ভূল নির্ণয় ও সুস্থ্য জীবনের প্রত্যয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে পপুলার ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সংলগ্নে ডায়াগনষ্টিক সেন্টার প্রাঙ্গণে আয়োজিত উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবুল খায়ের।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ মজুমদার, চৌদ্দগ্রাম সরকারী কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর হোসেন, সাবেক কাউন্সিলর কাজী বাবুল ফাষ্ট কেয়ার নাজ হাসপাতালের পরিচালক মোঃ ইলিয়াছ, পপুলার ডায়াগনষ্টিকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন, পরিচালক ডাঃ তারেক হোসেন, কাজী মাছুম, জালাল উদ্দিন রাজন, আরিফুর রহমান প্রমুখ।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবুল খায়ের জানান, রোগ নির্ণয়ে সর্বাধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে প্রতিষ্ঠানটি উন্নত স্বাস্থ্যসেবায় অঙ্গীকারাবদ্ধ। এখন থেকে উন্নত চিকিৎসায় কিংবা রোগ নির্ণয়ে রোগীদের আর কুমিল্লা কিংবা ঢাকার হাসপাতাল নির্ভর হতে হবে না। চৌদ্দগ্রাম বাজারেই নিশ্চিত করা যাবে উন্নত পরিক্ষা নিরীক্ষা ও স্বাস্থ্যসেবা।