সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

গানে গানে জুলাই” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: আজ ০৩ আগস্ট ২০২৬ (সোমবার), ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাঁথা, আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশের স্বপ্নকে সুরের মূর্ছনায় ধারণ করতে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় কালেক্টরেট ঈদগাহ মাঠ প্রাঙ্গণে “গানে গানে জুলাই” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ বিল্লাল হোসেন, পিপিএম। এছাড়াও উপপরিচালক স্থানীয় সরকার জনাব মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা কালচারাল অফিসার, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই আন্দোলনকারী, শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই আমাদের জাতীয় জীবনের সাহস, আত্মত্যাগ, ন্যায়বোধ ও দেশপ্রেমের এক অবিস্মরণীয় অধ্যায়। “গানে গানে জুলাই” শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়, বরং ইতিহাস, চেতনা ও দেশপ্রেমকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ। তাঁরা জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহত জুলাই যোদ্ধাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, আত্মত্যাগ ও দেশপ্রেমকে ধারণ করে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: