সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলার বেন্দা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ তানভীর (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার খেজুরবাগান বেন্দা গ্রামে এক চায়ের দোকানে এ দুর্ঘটনা ঘটে। তানভীর ওই গ্রামের আজগর আলীর ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, তানভীর অবসর সময় বাবার চায়ের দোকানে বিভিন্ন কাজে তার বাবাকে সগোযোগিতা করতো। সোমবার সকাল ৮টার দিকে তানভীর তার বাবার চায়ের দোকানে পানি গরম করা ইলেকট্রনিক কেটলি দিয়ে চা বানাতে যায়। এ সময় অসাবধানবশত ইলেকট্রনিক কেটলি থেকে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালিয়া থানার ওসি ইদ্রিস আলী বলেন, মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।