মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

শিরোনাম
সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে গৌরনদীতে বিক্ষোভ তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে রাজপথে নামবো – এমপি মজিবুর রহমান জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা স্মরণে গোপালগঞ্জে ‘গানে গানে জুলাই’ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জুলাই শহীদদের কবর জিয়ারত ও স্ট্রিট মেমোরি স্ট্যাম্প উদ্বোধন নড়াইলে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কুলাউড়ায় বিদ্যুৎ বিলে অসঙ্গতির অভিযোগ: অতিরিক্ত বিলের বোঝা গ্রাহকদের নারী ও শিশু নির্যাতন আইনের ৯খ ধারা নিয়ে হাইকোর্টের প্রশ্ন সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে চায় সরকার : সালাহউদ্দিন আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবসে পদ্মা-যমুনা সেতু জাদুঘরে প্রবেশ ফ্রি রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা স্মরণে গোপালগঞ্জে ‘গানে গানে জুলাই’ অনুষ্ঠিত

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ|: ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা, অসামান্য আত্মত্যাগ এবং একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্নকে সুরের মূর্ছনায় ধরে রাখতে গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘গানে গানে জুলাই’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি গোপালগঞ্জের ব্যবস্থাপনায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এই মনোজ্ঞ সন্ধ্যার আয়োজন করা হয়।
সোমবার (৩ আগস্ট) বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।

জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাতের আয়োজন, পরিচালনা ও নির্দেশনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানটি যৌথভাবে ও সাবলীলভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট উপস্থাপিকা ও শিক্ষিকা শাহানাজ পারভীন শিলু। তাঁর প্রাণবন্ত সঞ্চালনায় পুরো অনুষ্ঠানজুড়েই অডিটোরিয়ামে এক সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

সন্ধ্যা গড়াতেই গোপালগঞ্জ শিল্পকলা অডিটোরিয়াম রূপ নেয় এক খণ্ড দেশপ্রেমের আঙিনায়। জেলার শীর্ষস্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলো তাদের পরিবেশনায় একের পর এক হৃদয়স্পর্শী ও অনুপ্রেরণাদায়ী দেশাত্মবোধক গান পরিবেশন করে। বিশেষ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী ও উজ্জীবিত গানগুলোর সুরের ঝংকার উপস্থিত দর্শকদের মাঝে বর্ণনাতীত আবেগ ও অভাবনীয় উদ্দীপনার সৃষ্টি করে।

এই ঐতিহাসিক সুরসন্ধ্যায় অংশ নেওয়া উল্লেখযোগ্য শিল্পী দলগুলোর মধ্যে ছিল— জেলা শিল্পকলা একাডেমি গোপালগঞ্জ, জেলা শিশু একাডেমি গোপালগঞ্জ, ত্রিবেণী গণ সাংস্কৃতিক সংস্থা, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদ, সুর সন্ধান শিল্পী গোষ্ঠী, মধুমতি শিল্পী গোষ্ঠী, গোপালগঞ্জ কালচারাল ক্যানভাস, বিশ্ব বীণা সংগীতালয়, মৃদঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, বন্ধন শিল্পী গোষ্ঠী, সুর ঝংকার শিল্পী গোষ্ঠী এবং সোনার তরী শিল্পী গোষ্ঠী গোপালগঞ্জ।

অনুষ্ঠান শেষে উপস্থিত দর্শক-শ্রোতারা জানান, জুলাই অভ্যুত্থানের অদম্য চেতনাকে তরুণ প্রজন্মের হৃদয়ে বাঁচিয়ে রাখতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অনন্য ভূমিকা রাখবে। সুর ও বাণীর এই অনবদ্য মেলবন্ধন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জেলাবাসীকে নতুন করে অনুপ্রাণিত করেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: