মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

শিরোনাম
সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে গৌরনদীতে বিক্ষোভ তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে রাজপথে নামবো – এমপি মজিবুর রহমান জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা স্মরণে গোপালগঞ্জে ‘গানে গানে জুলাই’ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জুলাই শহীদদের কবর জিয়ারত ও স্ট্রিট মেমোরি স্ট্যাম্প উদ্বোধন নড়াইলে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কুলাউড়ায় বিদ্যুৎ বিলে অসঙ্গতির অভিযোগ: অতিরিক্ত বিলের বোঝা গ্রাহকদের নারী ও শিশু নির্যাতন আইনের ৯খ ধারা নিয়ে হাইকোর্টের প্রশ্ন সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে চায় সরকার : সালাহউদ্দিন আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবসে পদ্মা-যমুনা সেতু জাদুঘরে প্রবেশ ফ্রি রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে রাজপথে নামবো – এমপি মজিবুর রহমান

কেরামত আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র হলে দলের নেতাকর্মীরা আবারও রাজপথে নামবেন।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে জুলাই-আগস্ট আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন উপলক্ষে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান বলেন, “তারেক রহমান যখন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, জুলাই যোদ্ধাদের ভাতা, ৬৫ বছরের ঊর্ধ্বে প্রবীণদের ট্রেনে বিনা টিকিটে ভ্রমণের সুযোগ এবং প্রাথমিক শিক্ষার্থীসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করছেন, তখন সরকারকে হুমকি দেওয়া হচ্ছে। যদি তারেক রহমান বা সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা অরাজনৈতিক বক্তব্য আসে, তাহলে তার জবাব রাজপথেই দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আমরা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম, নির্যাতন, কারাবরণ ও নানা কষ্টের মধ্য দিয়ে রাজনীতি করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে আমরা ত্যাগ স্বীকার করেছি। সেই অর্জন রক্ষায় প্রয়োজন হলে আবারও রাজপথে নামবো।”

গণসমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সহ-সম্পাদক মো. হুমায়ুন কবির খান। সমাবেশে আরও বক্তব্য দেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আ ন ম খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আক্তার উজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম এবং পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সাইজুদ্দিন আহমেদ।

এ সময় ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: