বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল অস্থায়ী পাবলিক লাইব্রেরীর কার্যালয়ের কার্যক্রম শুরু নড়াইলের মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির পরিচিতি, সংবর্ধনা ও মতবিনিময় সভা “লৌহজং থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ০২ জন গ্রেফতার” কালিগঞ্জে ট্রাকচাপায় চার বছরের শিশুর মৃত্যু গণঅভ্যুত্থানের চেতনায় পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ ও মৌলবাদবিরোধী সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের বিপক্ষে খেলা নিয়ে রোমাঞ্চের কথা জানালেন হ্যাজলউড নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন সংস্কারের সুপারিশ মহিলা বাংলাদেশি কৃষি শ্রমিকদের ভিসা দেবে ওমান চব্বিশের জুলাইয়ে পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, সে দৃশ্য দেখেননি?

চৌদ্দগ্রামে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল

আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের খুনিদের বিচার ত্বরান্বিত করার দাবিতে কুমিল্লার
চৌদ্দগ্রামে সমাবেশ ও গণমিছিল করেছে ১১দলীয় জোট। বুধবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারে সমাবেশে উপজেলা জামায়াত আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের পরিচালনায় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মোঃ শাহজাহান, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মজলিসে শূরা সদস্য ভিপি সাহাব উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, খেলাফত মজলিসের চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী শাহ মিজানুর রহমান, পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, এনসিপির যুবশক্তি কেন্দ্রীয় সহ- সভাপতি সুফিয়ান রায়হান, এনসিপির চৌদ্দগ্রাম উপজেলা যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী ইয়াছিন, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, কর্মপরিষদ সদস্য ডাঃ মঞ্জুর আহমেদ সাকি, উপজেলা শিবির সভাপতি নাসিম মিয়াজীসহ বিভিন্ন পর্যায়ের ১১ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: