শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের এমডি- টিপুর বরিশাল বিভাগের বিভিন্ন প্রকল্প পরিদর্শন

আঃ রহিম সরদার, বরিশাল ব্যুরো: বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট (বিসিসিটি)-এর ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড-২) কাজী রওনাকুল ইসলাম টিপু গতকাল ৭ আগস্ট শুক্রবার সকাল থেকে বরিশাল বিভাগের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প সরেজমিনে পরিদর্শক করেন। সকালে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার সাইক্লোন সেল্টার নির্মাণ কাজের পরিদর্শন করেন। এ সময় কাউখালী উপজেলা বিএনপির সভাপতি আহসান কবির, সম্পাদক দীন মোহাম্মদ এবং উপজেলা প্রকৌশলী উপস্থিত ছিলেন। দুপুরে বরিশাল সদর উপজেলার জলবায়ু প্রকল্পের নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের সরেজমিন নিদর্শন করেন। বিকেলে উজিরপুর পৌরসভায় ‘ গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যে এলাকায় সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও মূল্যায়ন করেন।

এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন, পৌর বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম খান সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলু, সাংগঠনিক সম্পাদক সোহেল হাওলাদার, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি হাইয়ুম খান, পৌর উপ সহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান বাচ্চু প্রমুখ।

সরকারি সফরে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের সহকারী পরিচালক (পরিবীক্ষণ-২) মো. মোস্তফা রায়হানসহ সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সারা দেশে নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যের সুপারিশ ও সরকারি নীতিমালা অনুসরণ করা হবে।”

স্থানীয়দের মতে, পরিবেশবান্ধব ও টেকসই নগরব্যবস্থা গড়ে তুলতে সৌর বিদ্যুতায়িত সড়কবাতি প্রকল্প, নিরাপদ পানি সরবরাহ, জলবায়ু সহিষ্ণু আবাসন প্রকল্প, জন সচেতনতামূলক বিভিন্ন প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্যবস্থাপনা পরিচালকের এ পরিদর্শনের মাধ্যমে প্রকল্পের কার্যকারিতা মূল্যায়নের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: