সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

শিরোনাম
জাতীয়করণ হওয়া কলেজের ৬৯০ শিক্ষককে সপ্তম গ্রেড দেওয়ার নির্দেশ নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে নৌযান সংশ্লিষ্ট অংশীজনদের অবহিতকরণ সভা ২০২৬ সালের এসএসসি পরীক্ষা জিপিএ-৫ পেয়ে উপজেলায় প্রথম কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় বন্দে আলী স: প্রা: বিদ্যালয়ে তিন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা রায়পুরে ২০৪ পিস ই’য়াবাসহ নারী আটক চাকরি দেবে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ এইচপি অসুস্থ ইলিয়াস কাঞ্চনকে দেখতে গুলশানের বাসায় সুচন্দা-চম্পা বাংলাদেশে কোনো আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না: শফিকুর রহমান সাংবিধানিক স্বীকৃতি এবং পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি আদিবাসীদের

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: আজ ০৯ আগস্ট ২০২৬ (রবিবার) মুন্সীগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন , অতিরিক্ত পুলিশ সুপার ,জনাব কামরান হোসেন ,মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জনাব নিশাত নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, জেলা কালচারাল অফিসার, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা সাহিত্য, সংগীত, শিক্ষা, সংস্কৃতি ও মানবতাবাদী দর্শনে অসামান্য অবদানের কথা তুলে ধরেন। তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্ম আজও বাঙালির সাংস্কৃতিক ও মানবিক চেতনার অন্যতম প্রধান ভিত্তি হিসেবে কাজ করছে বলে বক্তারা উল্লেখ করেন।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সংগীত সন্ধ্যা পরিবেশনের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: