সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

শিরোনাম
জাতীয়করণ হওয়া কলেজের ৬৯০ শিক্ষককে সপ্তম গ্রেড দেওয়ার নির্দেশ নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে নৌযান সংশ্লিষ্ট অংশীজনদের অবহিতকরণ সভা ২০২৬ সালের এসএসসি পরীক্ষা জিপিএ-৫ পেয়ে উপজেলায় প্রথম কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় বন্দে আলী স: প্রা: বিদ্যালয়ে তিন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা রায়পুরে ২০৪ পিস ই’য়াবাসহ নারী আটক চাকরি দেবে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ এইচপি অসুস্থ ইলিয়াস কাঞ্চনকে দেখতে গুলশানের বাসায় সুচন্দা-চম্পা বাংলাদেশে কোনো আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না: শফিকুর রহমান সাংবিধানিক স্বীকৃতি এবং পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি আদিবাসীদের

ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেস ওয়ে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৪ জন আহত উদ্ধার করল ফায়ার সার্ভিস

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: আজ ৯ আগস্ট ২০২৬ খ্রিঃ তারিখ বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে সংবাদ আসে যে, ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু উত্তর থানার কাছাকাছি মুরাল এলাকায় ঢাকামুখী লেনে একটি অ্যাম্বুলেন্সের পেছনের চাকা ব্লাস্ট হয়ে অ্যাম্বুলেন্সটি উল্টে যায়।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্সে থাকা রোগীসহ ৪ জন আহত ব্যক্তিকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স যুগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, অ্যাম্বুলেন্সটি একজন রোগীকে নিয়ে ঝিনাইদহ থেকে কাকরাইলের ইসলামি ব্যাংক হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। অ্যাম্বুলেন্সে চালক, রোগী ও স্বজনসহ মোট ৫ জন ছিলেন।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন—
১. জমিরউদ্দীন আনসারী (৫৩)
২. শহিদুল ইসলাম (৪৫)
৩. তারজিন জাহান (৫০)
৪. সাদিকা আনসারী (১২)
আহত সকলের বাড়ি গোলামনগর, শৈলকুপা, ঝিনাইদহ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: