সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

শিরোনাম
সাংবিধানিক স্বীকৃতি এবং পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি আদিবাসীদের গাজীপুরে ৫৮ হাজার গাছ লাগানোর উদ্যোগ, ৮০ শতাংশ কাজ সম্পন্ন নৌকা তৈরিতে ব্যস্ত নড়াইলের ‘নৌকা গ্রাম’ রামসিদ্ধি ভারতীয় সীমান্তে বি’এস’এফের গু”লি”তে প্রা”ণ হারালেন কুলাউড়ার যুবক উজিরপুর মহিলা কলেজে শিক্ষার মানোন্নয়নে সুধী সমাবেশ অনুষ্ঠিত দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম নতুন কমিটি গঠন জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেস ওয়ে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৪ জন আহত উদ্ধার করল ফায়ার সার্ভিস বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয় গোপালগঞ্জে জমি নিয়ে নিকটাত্মীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষ, কুপিয়ে জখম ৩ গ্রামীণফোনের শেয়ার স্পট মার্কেটে যাচ্ছে সোমবার

সাংবিধানিক স্বীকৃতি এবং পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি আদিবাসীদের

হাফিজুর রহমান,টাঙ্গাইল প্রতিনিধি: মধুপুরসহ সমতল এলাকার গারো, কোচসহ আদিবাসীদের ভূমি সমস্যা দীর্ঘদিনের, যা দ্রæত নিরসন ও সমতল এলাকার আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, সাংবিধানিক স্বীকৃতি এবং পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি করেছেন আদিবাসীরা।

টাঙ্গাইলের মধুপুরে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে এসব কথা বলেন। ‘আদিবাসীদের অধিকার, মর্যাদা ও টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের মধুপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব আদিবাসী দিবস উদ্যাপন করেছে গড়াঞ্চলের গারো, কোচ ও বর্মণ জনগোষ্ঠী।

রবিবার (৯ আগস্ট) সকালে ভূটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, কারিতাস, আচিক মিচিক সোসাইটিসহ ১৭টি সংগঠনের যৌথ আয়োজনে দিবসটির উদ্বোধন করেন এসিডিএফের সভাপতি অজয় এ মৃ। সকাল ১০টায় পায়রা উড়িয়ে উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে দোখলা চত্বর প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ হয়।

পরে বিভিন্ন রংয়ের পোশাকে গারো আদি ঐতিহ্যের নৃত্য ও মান্দি গানে জমে ওঠে সাংস্কৃতিক পর্ব। বিভিন্ন গ্রামের দলভিত্তিক প্রতিযোগিতায় ফুটে ওঠে মনোমুগ্ধকর দৃশ্য।

আলোচনা সভায় জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেকের সভাপতিত্বে বক্তব্য দেন, বাংলাদেশ ক্ষুদ্র জনগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মৃগেন হাগিদক, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন, মধুপুর উপজেলা বিএনপির সহসভাপতি এম রতন হায়দার, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জন জেত্রা, টিডবিøউএর চেয়ারম্যান রঞ্জিত নকরেক, আচিক মিচিক সোসাইটির নির্বাহী পরিচালক সুলেখাসহ অনেকে। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আদিবাসী লেখক ও গবেষক থিওফিল নকরেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্জিনা চিসিম ও নির্জন সিমসাং।

অনুষ্ঠানে মধুপুর বনাঞ্চল এলাকার বিভিন্ন গ্রামের নারী-পুরুষ-শিশুসহ বিভিন্ন শ্রেণি ও পেশার কয়েক হাজার লোকজন অংশ নেয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: