বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন

শিরোনাম
দালাল ধরলে কেন কাজ দ্রুত হয়, প্রশ্ন জাইমা রহমানের সাবেক ছাত্র ইউনিয়ন নেতা সৈকত রঞ্জন চৌধুরীকে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে পদ্মার বুকে দুর্গম চড়ে সাংবাদিকদের নৌ ভ্রমন হয়েছে লৌহজং থানা পুলিশের অভিযানে গোয়ালীমান্দ্রা থেকে ১৫০ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার নড়াইলে সাংবাদিকদের সাথে খুলনা রেঞ্জের ডিআইজির মতবিনিময় সভা কুলাউড়ায় ১০ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় দিনের পর্ব সম্পন্ন গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা গোপালগঞ্জে শ্রদ্ধা ও সুরের মূর্ছনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত মানিকগঞ্জের হরিরামপুরে ভীমরুলের কামড়ে সাবেক ইউপি সদস্যের মায়ের মৃত্যু

নড়াইলে সাংবাদিকদের সাথে খুলনা রেঞ্জের ডিআইজির মতবিনিময় সভা

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: নড়াইল জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল এবং অপরাধ দমনে পুলিশের কার্যক্রম আরও জোরদারের বিষয়ে সভায় আলোচনা হয়।

গতকাল বুধবার দুপুরে নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মতবিনিময় সভায় ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, নড়াইলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও উন্নত রাখতে পুলিশকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে মাদক নির্মূলে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে নিয়মিত টহল জোরদার করা হবে।

তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর করা এবং জনগণের সঙ্গে পুলিশের যোগাযোগ বাড়ানো জরুরি। একই সঙ্গে মামলার তদন্ত দ্রুত শেষ করে যথাসময়ে চার্জশিট দাখিলের মাধ্যমে পুলিশের জবাবদিহি ও দায়বদ্ধতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ডিআইজি বলেন, আধুনিক প্রযুক্তি ও কার্যকর পুলিশিং ব্যবস্থার সমন্বয়ে নড়াইলকে আরও নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি গণমাধ্যম ও সাধারণ মানুষের সহযোগিতাও গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

সভায় সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমনসহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।

মতবিনিময় সভায় নড়াইলের পুলিশ সুপার মো. আল মামুন সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার নূর আলম সিদ্দিকী, সিনিয়র সহকারী পুলিশ সুপার রবিন হালদার, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলুসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: