বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

শিরোনাম
দালাল ধরলে কেন কাজ দ্রুত হয়, প্রশ্ন জাইমা রহমানের সাবেক ছাত্র ইউনিয়ন নেতা সৈকত রঞ্জন চৌধুরীকে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে পদ্মার বুকে দুর্গম চড়ে সাংবাদিকদের নৌ ভ্রমন হয়েছে লৌহজং থানা পুলিশের অভিযানে গোয়ালীমান্দ্রা থেকে ১৫০ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার নড়াইলে সাংবাদিকদের সাথে খুলনা রেঞ্জের ডিআইজির মতবিনিময় সভা কুলাউড়ায় ১০ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় দিনের পর্ব সম্পন্ন গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা গোপালগঞ্জে শ্রদ্ধা ও সুরের মূর্ছনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত মানিকগঞ্জের হরিরামপুরে ভীমরুলের কামড়ে সাবেক ইউপি সদস্যের মায়ের মৃত্যু

সাবেক ছাত্র ইউনিয়ন নেতা সৈকত রঞ্জন চৌধুরীকে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাঙামাটিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের একটি মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের রাঙামাটি প্রতিনিধি ও জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সৈকত রঞ্জন চৌধুরীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

জানা গেছে, তথ্যপ্রযুক্তি আইনের মামলায় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সায়র চন্দ্র…-এর অভিযোগের ভিত্তিতে মামলাটি করা হয়েছে বলে জানা গেছে।

সৈকত রঞ্জন চৌধুরী দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। পাশাপাশি তিনি রাঙামাটি জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে। তবে মামলার বিস্তারিত অভিযোগ, আটকের সময় এবং পুলিশের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য এখনো পাওয়া যায়নি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: