বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে ১২ ঘণ্টার ব্যবধানে গৃহবধুসহ তিনজনের মৃত্যু শিবালয়ে ৩ লাখ ৭০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ, কারখানা সিলগালা মুন্সীগঞ্জে এসএসসি ২০২৬-এ ভালো ফলাফলকারী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা কুলাউড়ার ভূকশিমইলে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন প্রবাসী আতাউর রহমান কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় বলের পর ব্যাটেও দাপট, ডারউইন টেস্টের প্রথম দিন বাংলাদেশের বিশ্ববাজারে আবারও কমেছে তেলের দাম বিএনপির সব পদ ও মন্ত্রীসভা থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়

শেখ ফারুক হোসেন,সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির কার্যালয়ের হলরুমে কালিগঞ্জ ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট ওনার্স অ্যাসোসিয়েশন (প্রস্তাবিত)-এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-৩ ( কালিগঞ্জ-আশাশুনি ) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার বলেন, “খাদ্যে ভেজালকারীরা সবচেয়ে বড় অপরাধী। পানির অপর নাম জীবন। তাই পানির গুণগত মান ঠিক রাখতে হবে এবং সঠিকভাবে পানি সরবরাহ করতে হবে।”

তিনি বলেন, সাধারণ মানুষের কাছে বিশুদ্ধ ও আর্সেনিকমুক্ত পানি পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসা হালাল উপার্জনের একটি মাধ্যম উল্লেখ করে তিনি বলেন, এমন ব্যবসা করতে হবে, যা মানুষের জন্য কল্যাণকর। ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিকদের পানি উৎপাদন ও সরবরাহের ক্ষেত্রে নির্ধারিত মান বজায় রাখার পাশাপাশি মানুষের স্বাস্থ্য ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

সাংবাদিক শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাঈনুল ইসলাম খান ও কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার। সভা সঞ্চালনা করেন প্রত্যয় ড্রিংকিং ওয়াটারের পরিচালক শেখ নাজমুল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, প্রত্যয় ড্রিংকিং ওয়াটার ও প্রত্যয় গ্রুপের পরিচালক সিরাজুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য আবু ইসলাম, সমাজসেবক হাফেজ খায়রুল বাশার, হাজী ড্রিংকিং ও পিওর ড্রিংকিং ওয়াটারের স্বত্বাধিকারী আব্দুর রব, রিয়াজুল ইসলাম, আব্দুর রাশেদ, কাজী ইমন হোসেন, আলহাজ্ব আবু সাঈদসহ বিভিন্ন ড্রিংকিং ওয়াটার প্ল্যান্টের মালিক ও ব্যবসায়ীরা।

সভায় জানানো হয়, কালিগঞ্জ উপজেলায় বর্তমানে ১১৯টি পানির প্রকল্প রয়েছে। উপজেলার অধিকাংশ এলাকায় লবণাক্ত পানির সমস্যা থাকায় নিরাপদ ও সুপেয় পানির চাহিদা দিন দিন বাড়ছে। এ কারণে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্টগুলো স্থানীয় মানুষের বিশুদ্ধ পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মতবিনিময় সভায় প্ল্যান্ট মালিকরা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। বিশেষ করে বিএসটিআইয়ের কার্যক্রম এবং বিভিন্ন প্ল্যান্ট বন্ধ করে দেওয়ার হুমকির বিষয়টি আলোচনায় আসে। নিরাপদ ও মানসম্মত পানি সরবরাহ, সরকারি নিয়মনীতি মেনে প্ল্যান্ট পরিচালনা এবং প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে সভায় গুরুত্ব দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) মাঈনুল ইসলাম খান বলেন, ব্যবসায়ীদের সংগঠিত হয়ে ঐক্যবদ্ধভাবে নিজেদের সমস্যাগুলো তুলে ধরতে হবে। একটি সংগঠন থাকলে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানের পথ সহজ হবে। কোনো পক্ষ যাতে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

বক্তারা বলেন, সাধারণ মানুষের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানি নিশ্চিত করতে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্টগুলোকে স্বাস্থ্যসম্মত পরিবেশে পরিচালনা এবং নির্ধারিত মান বজায় রাখা জরুরি। একই সঙ্গে প্রশাসন ও প্ল্যান্ট মালিকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভা শেষে কালিগঞ্জ ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৫ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রত্যয় গ্রুপের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলামকে সভাপতি, আলহাজ্ব আবু সাঈদকে সিনিয়র সহ-সভাপতি, শেখ আব্দুর রব ও হাফেজ খাইরুল আলমকে সহ-সভাপতি, শেখ আসিফকে সাধারণ সম্পাদক, লাভলু হোসেন ও অসীম কুমারকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং হাফিজুর রহমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

এ ছাড়া মিয়ার হোসেনকে দপ্তর সম্পাদক, কাজী ইমন হোসেনকে অর্থ সম্পাদক এবং মনিরুল ইসলাম, উৎপল নাথ, সালাম মোড়ল, লিয়াকাত হোসেন, সুমন বর্মন ও মাসুম বিল্লাহসহ অন্যদের সদস্য করা হয়।

সভায় উপস্থিত ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিকরা নতুন কমিটির মাধ্যমে নিজেদের সমস্যা সমাধান, প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত সুপেয় পানি সরবরাহে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: