বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে ১২ ঘণ্টার ব্যবধানে গৃহবধুসহ তিনজনের মৃত্যু শিবালয়ে ৩ লাখ ৭০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ, কারখানা সিলগালা মুন্সীগঞ্জে এসএসসি ২০২৬-এ ভালো ফলাফলকারী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা কুলাউড়ার ভূকশিমইলে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন প্রবাসী আতাউর রহমান কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় বলের পর ব্যাটেও দাপট, ডারউইন টেস্টের প্রথম দিন বাংলাদেশের বিশ্ববাজারে আবারও কমেছে তেলের দাম বিএনপির সব পদ ও মন্ত্রীসভা থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

চৌদ্দগ্রামে ১২ ঘণ্টার ব্যবধানে গৃহবধুসহ তিনজনের মৃত্যু

আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: বিদ্যুৎস্পৃষ্ট, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে কুমিল্লার চৌদ্দগ্রামে গৃহবধুসহ তিনজন মারা গেছেন। মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার সকাল ১০টার মধ্যে এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ আক্তার (৩৩), পৌর এলাকার শ্রীপুরের প্রয়াত কালা মিয়ার ছেলে সামছুল হক (৬৫) ও গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামের জাহাঙ্গীর কবির প্রকাশ মনু মিয়ার ছেলে আল জাবির অভি (২২)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা তথ্যটি নিশ্চিত করেছেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামে শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ আক্তার বাড়িতে বৈদ্যুতিক তারে কম্বল শুকাতে দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম রাস্তার মাথায় সড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় শ্রীপুর গ্রামের সামছুল হক গুরুতর আহত হন। স্থানীয়রা লোকজন তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অপরদিকে মঙ্গলবার রাতে গুনবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামে হাঁটার সময় বিষাক্ত সাপের কামড়ে আহত আল জাবির অভি।

এরপর বাড়িতে গিয়ে শুয়ে পড়ে। অসুস্থতাবোধ করে স্বজনদের বিষয়টি অবহিত করলে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে অভিকে মৃত ঘোষণা করেন। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা বলেন, হাসপাতালে আনার আগেই বিলকিছ আক্তার ও সামছুল হক মৃত্যুবরন করেছেন। এছাড়া সাপের কামড়ে আহত অভিকে কুমিল্লা মেডিকেলে পাঠানোর পর মৃত্যুর খবর শুনেছি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: