বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
মোহাম্মদ আজিজুল ইসলাম কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার-বরমচাল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আসাদুজ্জামান (৩৫) নামক রেনাটা ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে। ১৯ আগস্ট (বুধবার) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। নিহত আসাদের বাড়ী চাপাইনবাবগঞ্জ জেলায় বলে জানা গেছে। এ ঘটনায় সঞ্জয় নামক আরেক মোটরসাইকেল আরোহীর একজন গুরুতর আহত হয়েছেন।
নিহতের সহকর্মী খোরশেদ আলম জানানা, উপজেলার ভাটেরা বাজার থেকে কুলাউড়া শহরে ফেরার পথে বরমচাল পেট্রোলপাম্প এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাস্তায় পড়ে যান আসাদুজ্জামান। এতে তিনি মারাত্মক আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে আসাদুজ্জামানকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সেখান থেকে লাশ ময়নাতদন্ত ছাড়াই চাপাইনবাবগঞ্জে প্রেরণ করা হয়। ব্যক্তিগত জীবনে বিবাহিত আসাদুজ্জামান স্ত্রী ও ১ ছেলে এবং ১ মেয়েকে নিয়ে কুলাউড়ায় বসবাস করতেন।
এ বিষয়ে জানতে চাইলে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না বলেন মামলাটি সিলেট কোতোয়ালি থানা করা হয়েছে বলে জানান এবং সেখানে আইনআনুক ব্যবস্থা গ্রহণ করা হবে