বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

শিরোনাম
হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক–কর ছাড় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পরোক্ষ ইন্ধনে জামায়াত আমিরের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে: পরওয়ার বিস্ফোরক ডাবল সেঞ্চুরির টোটকা কার কাছ থেকে পেলেন সূর্যবংশী হাসিনার ফেরার ঘোষণায় ঐক্যের প্রয়োজন নেই: হামিদুর রহমান আযাদ আবাসন ব্যবসায় রাজনৈতিক ছত্রচ্ছায়ায় অনিয়মের জাল: টিআইবি বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ধামরাইয়ে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় ইউআইইউতে ১০৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণে ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত

ইতালিতে কনসার্ট ঘিরে বিতর্ক, যা বললেন জেমস’র ম্যানেজার

ইতালির রোমে ‘হোটেল অ্যান্ড রেসিডেন্স আই ট্রায়াঙ্গোলি’তে বাংলাদেশের প্রখ্যাত রকস্টার মাহফুজ আনাম জেমস ও তার দলের বিরুদ্ধে হোটেল কক্ষ নোংরা করার অভিযোগ উঠেছে।

হোটেল কর্তৃপক্ষের দাবি, ১৯ আগস্ট অতিথিরা চেকআউট করার পর ৫৪৯ নম্বর রুমটি অত্যন্ত বিশৃঙ্খল ও ‘ভয়াবহ’ অবস্থায় পাওয়া যায়, যার কারণে ২০০ ইউরো জরিমানা ধার্য করা হয়। একই সঙ্গে কোনো যোগাযোগ ছাড়াই তারা হোটেল ত্যাগ করেছেন বলেও ই-মেইলে অভিযোগ করে হোটেল কর্তৃপক্ষ।

এই বিতর্কের মুখে জেমসের বিজনেস ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন অভিযোগটিকে ‘তুচ্ছ ঘটনা’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট করেন যে, ব্যান্ড দল মোট চারটি রুমে অবস্থান করছিল। জেমস নিজে ছিলেন ৩৪৫ নম্বর রুমে এবং তিনি নিজে ২৪৬ নম্বর রুমে ছিলেন। অভিযুক্ত ৫৪৯ নম্বর রুমে এক মিউজিশিয়ান অবস্থান করছিলেন, তাই একজনের ভুলের দায় জেমসের ওপর চাপানো যৌক্তিক নয়।

নিয়ম না মেনে হোটেল ছেড়ে যাওয়ার বিষয়টি পুরোপুরি নাকচ করে রবিন জানান, ইতালি থেকে পাসপোর্ট জমা না দিয়ে বা রিসেপশনে যোগাযোগ না করে চলে আসা অসম্ভব। তারা স্বাভাবিক নিয়মেই চাবি জমা দিয়ে বের হয়েছেন এবং ভক্তদের বিদায় নিয়ে সেখান থেকে রওনা হয়েছেন, যদিও আয়োজকদের পক্ষ থেকে সেখানে কেউ উপস্থিত ছিলেন না।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: