বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

বাংলাদেশের আত্মবিশ্বাসকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অজি অধিনায়ক

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার হারের পর মিশ্র প্রতিক্রিয়া ছিল ক্রিকেট বিশ্বে। অনেকের মতে শান্ত-হাসানদের জয় ছিল ‘অঘটন’। যদিও টেস্ট ম্যাচ জিততে হলে বেশিরভাগ সেশনে টাইগারদের দাপট স্পষ্ট ছিল। বাংলাদেশের ভালো খেলার কথা উল্লেখ করেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্সও।

ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে নামার আগে আজ (শুক্রবার) সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, ‘যদি খুব ভালো খেলেও হেরে যান, তখন হয়তো অনেক কিছু চিন্তা করবেন। তবে আমার মনে হয়, আমরা নিজেদের সেরা খেলাটার ধারেকাছেও ছিলাম না। তারা অনেক ভালো ক্রিকেট খেলেছে এবং জয়টা ডিজার্ভ করে। আমরা নিজেদের আগে ভালো খেলার ঘটনাগুলো মনে করছি। এই সিরিজের প্রস্তুতি অনেক ভালো ছিল। ভালো ছন্দে ছিল সবাই। সেটাই এখন ম্যাচে কাজে লাগিয়ে ভালো ফল আনতে হবে।’

বাংলাদেশ যে এবারই প্রথম জিতল এমন নয়। ২০১৭ সালে নিজেদের মাঠেও টেস্ট হারিয়েছে অজিদের। সেটি স্মরণ করে কামিন্স বলেন, ‘২০১৭ সালে আমাদের বিপক্ষে তারা জিতেছিল। ফলে এবারই প্রথমবার জেতেনি। পরে আমরা বাউন্স ব্যাক করেছি। তারা অনেক ভালো দল। এখানে অনেক আত্মবিশ্বাস নিয়ে আসবে তারা। এই চ্যালেঞ্জই আমাদের নিতে হবে।’

‘তবে আমরা আগের ম্যাচে নিজেদের সেরা ক্রিকেটের ধারেকাছেও ছিলাম না। বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলেছে। তারা বেশ ভালো ক্রিকেট দল। অবশ্যই আইডিয়াল (ফল) নয়, তবে চেষ্টা করব বেশি ম্যাচ জেতার’, আরও যোগ করেন অজি অধিনায়ক।

ম্যাকাইতে প্রথমবার আন্তর্জাতিক টেস্ট ম্যাচ আয়োজন হচ্ছে। সেখানে আরও বেশি ম্যাচ খেলার দাবি কামিন্সের, ‘শিডিউলে নতুন ম্যাচ রাখা কঠিন। তবে অবশ্যই আমি এখানে আসতে চাইব। এখানকার সুযোগ-সুবিধা, অনুশীলনের সুযোগ-সুবিধা, ট্রেনিং সবকিছুই দারুণ ছিল। আমার মনে হয় শহরের বাইরের যারা ক্রিকেট পছন্দ করেন তারা এখানে আসতে পারেন।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: