শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
উপবন এক্সপ্রেসে অসুস্থ হয়ে বরমচালের যাত্রীর মৃত্যু চৌদ্দগ্রাম সীমান্তে গাঁজার চালানসহ শীর্ষ মাদক কারবারি আটক কালিগঞ্জে মাদক ব্যবসায়ীর নেতৃত্বে সশস্ত্র হামলা, সাংবাদিকসহ আহত-৩ উজিরপুরে সড়ক নিয়ে দুর্নীতি অনিয়মের সংবাদ প্রকাশের পরে ঘটনা ধামা চাপা আকিজ বশির গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ৩০ আগস্ট ধনবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতার পরিবারের পক্ষ থেকে বৃত্তি ফাণ্ড গঠন বাংলাদেশের আত্মবিশ্বাসকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অজি অধিনায়ক ইতালিতে কনসার্ট ঘিরে বিতর্ক, যা বললেন জেমস’র ম্যানেজার মির্জা ফখরুলকে পাকিস্তানের প্রেসিডেন্টের অভিনন্দন

চৌদ্দগ্রাম সীমান্তে গাঁজার চালানসহ শীর্ষ মাদক কারবারি আটক

আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে চার কেজি ভারতীয় গাঁজাসহ পেয়ারা আহমেদ (২৬) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার সহযোগী মো. লোকমান (২৮) পালিয়ে যান। বিজিবির দাবি, আটক পেয়ারা ও পলাতক লোকমান দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে ভারতীয় মাদক এনে বিক্রির সঙ্গে জড়িত। বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার রাজেন্দ্রপুর সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। এ ঘটনায় চৌদ্দগ্রাম শিবের বাজার বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. আব্দুল কালাম বাদী হয়ে রাতে চৌদ্দগ্রাম মডেল থানায় মামলা করেছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে আটক পেয়ারা আহমেদকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন।

আটক পেয়ারা আহমেদ উপজেলার উজিরপুর ইউনিয়নের চকলক্ষীপুর গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে। পলাতক লোকমান একই গ্রামের মৃত আতর আলীর ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বিজিবির সদস্যরা নিয়মিত টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজেন্দ্রপুর সীমান্তের মেইন পিলার ২০৯৬ দিয়ে ভারত থেকে দুই ব্যক্তি গাঁজা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছেন। পরে বিজিবির একটি দল ওই পিলার থেকে প্রায় ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। এক পর্যায়ে নীল রঙের পলিথিনে মোড়ানো একটি পোটলা হাতে একজনকে এবং তার সঙ্গে আরেকজনকে আসতে দেখেন বিজিবির সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে দুজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে পেয়ারা আহমেদকে আটক করেন। এ সময় লোকমান পালিয়ে যান।

পরে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে পেয়ারা আহমেদের হাতে থাকা নীল পলিথিনে মোড়ানো পোটলাটি তল্লাশি করা হয়। সেখান থেকে চার কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৪ হাজার টাকা। বিজিবি সূত্রে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পেয়ারা আহমেদ তার সহযোগী হিসেবে লোকমানের নাম ও ঠিকানা জানান। ভারতীয় সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে তারা নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন। চৌদ্দগ্রাম মডেল থানার উপপরিদর্শক রায়হান জানান ১৭ আগস্ট সকালে গোপন সংবাদের ভিত্তিতে চকলক্ষীপুর সীমান্ত এলাকা থেকে ১২ কেজি ভারতীয় গাঁজাসহ চকলক্ষীপুর এলাকার কাঠালিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে হৃদয়কে আটক করে।

এ সময় পেয়ার ও জাহাংগীর পালিয়ে যায়। চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, ‘বিজিবি একজন আসামিকে গাঁজাসহ থানায় সোপর্দ করেছে। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে, থানাও মাদকের মামলা আছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এজাহারে আরও একজনের নাম রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: