শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

শিরোনাম
জ্বালানি সংকটের সমাধান ধীরে ধীরে হবে: অর্থমন্ত্রী জামায়াত কোনো রাজনৈতিক দল না: নুরুল হক নুর কৃষক কার্ড নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জরুরি নির্দেশনা গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত, একজন আহত উদ্ধার করল ফায়ার সার্ভিস নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক ব্রেন টিউমারে আক্রান্ত ১৫ বছরের নুসরাত, চিকিৎসায় প্রয়োজন ৮ লাখ টাকা গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪৭ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার জাতীয় পার্টির (জাফর) নতুন মহাসচিব চৌদ্দগ্রামের কাজী মো. নাহিদ জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বড় শাস্তি পেলেন লিওনেল মেসি

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত, একজন আহত উদ্ধার করল ফায়ার সার্ভিস

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ২২-০৮-২০২৬ খ্রিঃ তারিখ রাত ৩টা ১২ মিনিটের সময় গজারিয়া ফায়ার স্টেশনে সংবাদ আসে যে, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় মাছের পোনা বোঝাই একটি পিকাপ নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি বিকল ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং পিকাপের চালক গুরুতর আহত হয়ে গাড়ির ভেতরে আটকা পড়েন।

সংবাদ পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের একটি চৌকস উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অত্যাধুনিক স্পেডারসহ প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে গাড়ির ভেতর থেকে গুরুতর আহত চালককে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে তাকে চিকিৎসার জন্য গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

নিহত ব্যক্তিকে উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আহত চালকের নাম রুমান (২৮), ঠিকানা আদমদিঘী, বগুড়া। নিহত ব্যক্তির নাম তোতা মিয়া (৩২), পিতা—আমজাদ, সাং—পারুল ভূসিয়া, থানা—রাণীনগর, জেলা—নওগাঁ। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানা গেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: