রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
আবদুল মান্না চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে বাদীকে মারধর, সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আব্দুল হান্নান (৫৭) নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানায় জিডি নং-৩৭৪।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাসিন্দা মো. আব্দুল হান্নান গত ৭ জুন তার নিজ মালিকানাধীন জমিতে একটি চা দোকানঘর নির্মাণ করেন। এরপর থেকেই স্থানীয় একটি প্রভাবশালী চক্র ওই জমি অবৈধভাবে দখলের চেষ্টা করে আসছিল। এর ধারাবাহিকতায় গত ০৭-০৬ ২০২৬ ইং তারিখ উল্লেখ বিবাদী মো. জালাল উদ্দিন, মো. নুর নবী, মো. ফরহাদ ও মো. মোরশেদসহ তাদের সহযোগীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আব্দুল হান্নানের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা তাকে ও তার স্ত্রীকে মারধর করে এবং দোকান ভাঙচুর ও মালামাল লুট করে প্রায় এক লাখ টাকার ক্ষতি সাধন করে। ভুক্তভোগী আব্দুল হান্নান জানান, বিবাদীরা শুধু মারধর ও ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি। তারা তাকে ও তার পরিবারকে গ্রাম ছাড়া করার এবং সুযোগ বুঝে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে।
বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভোগছি। বিবাদী নূর নবী বলেন, তারা আমাদের বিরুদ্ধে ভিক্তিহীন মামলা করেছে। কোটেও একটি মামলা চলমান আছে। আমি চট্টগ্রামে থাকি। তারা আমার আত্মীয় হয়। ঐ খানে যদি জায়গা পায় তাহলে, আমাদের মধ্যে থাকলে দিয়ে দিব।তবে আলোচনা সাপেক্ষে। থানার এএস আই জামাল হোসেন বলেন, এ ব্যাপারে থানা অভিযোগ সুত্র বিষয়টি কাগজ পত্র দেখে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।