রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে পাউরুটি কিনতে গিয়ে দুই শিশু বোন ধর্ষণচেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের চরপরানপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক ও মুদি দোকানদার জসিম মুন্সীর বিরুদ্ধে কাশিয়ানী থানায় মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাত ও নয় বছর বয়সী দুই বোন শনিবার দুপুরে জসিম মুন্সীর দোকানে পাউরুটি কিনতে যায়। জসিম দোকানে পাউরুটি নেই জানিয়ে তাদের পাশের একটি বাড়িতে নিয়ে যান। পরে একটি ঘরে আটকে তাদের ধর্ষণের চেষ্টা চালান। শিশুদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে জসিম কৌশলে পালিয়ে যান।
ঘটনার পর রাতেই শিশুদের বাবা সুলতান মিনা বাদী হয়ে কাশিয়ানী থানায় মামলা করেন। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহফুজুর রহমান জানান, আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।