সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে এস এ পরিবহনে পুলিশের অভিযান: কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য ও নথি জব্দ ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুলাউড়ায় বিএনপি নেতা আলমাছ কে বহিষ্কার নড়াইলে ইয়াবাসহ দম্পতি আটক চৌদ্দগ্রামে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময় কয়রায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ‘মন পাখি’তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরীর নতুন জুটি হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে ফি নেবে ইরান

রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ

শেখ ফারুক হোসেন,সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশর মহামান্য রাষ্ট্রপতি ও বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করায় সাতক্ষীরায় শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান এবং জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিবহন কাউন্টারের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জেলা বিএনপিনেতা সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, বিএনপিনেতা আহসানুল কাদির স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান সজীব, সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা তাঁতীদলের সাবেক সভাপতি রফিকুল আলম বাবু, জেলা ছাত্র দলের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক অর্ঘ্য, জেলা যুবদলের সাবেক সহ সমন্বয়ক আলিমুজ্জামান আলিম, ফরিদ উদ্দিন প্রমুখ। এসময় জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিছিল ও সমাবেশে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব মনোনয়নের ঘটনায় শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: