সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে এস এ পরিবহনে পুলিশের অভিযান: কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য ও নথি জব্দ ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুলাউড়ায় বিএনপি নেতা আলমাছ কে বহিষ্কার নড়াইলে ইয়াবাসহ দম্পতি আটক চৌদ্দগ্রামে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময় কয়রায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ‘মন পাখি’তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরীর নতুন জুটি হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে ফি নেবে ইরান

চৌদ্দগ্রামে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময়

আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আকতার।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ শাফকাত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন। স্বাগত বক্তব্যে রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হাসানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর হোসেন, অভিভাবকদের পক্ষে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন ও সাবেক পৌর কমিশনার জাহাঙ্গীর হোসেন, এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত তাসনিয়া মোস্তফা, দশম শ্রেণীর শিক্ষার্থী নুজরাত জাহান ইশফা, মাইশা ফাইরোজ পাটোয়ারী প্রমুখ। অনুষ্ঠানে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩ জন কৃতি শিক্ষার্থীকে সনদ ও বই উপহার দিয়ে সংবর্ধিত করা হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক মিজ রোজী আকতার কৃতি শিক্ষার্থীদের হাতে উপহার তুলে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: