সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে এস এ পরিবহনে পুলিশের অভিযান: কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য ও নথি জব্দ ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুলাউড়ায় বিএনপি নেতা আলমাছ কে বহিষ্কার নড়াইলে ইয়াবাসহ দম্পতি আটক চৌদ্দগ্রামে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময় কয়রায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ‘মন পাখি’তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরীর নতুন জুটি হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে ফি নেবে ইরান

নড়াইলে ইয়াবাসহ দম্পতি আটক

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: নড়াইল সদর উপজেলায় ইয়াবাসহ মো.রাজু শেখ (৩৫) ও রিক্তা বেগম (৩০) নামে এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। সোমবার (২৪ আগস্ট) সকালে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৩ আগস্ট) বিকেলে সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামের একটি ভাড়া বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃত মো. রাজু শেখ কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের মো. ইউসুফ শেখের ছেলে এবং রিক্তা খানম সমেরুখোলা গ্রামের মৃত বাবুল মোল্যার মেয়ে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, রোববার বিকেলের দিকে নড়াইল সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামের নাজিম ফকিরের বাড়িতে অভিযান চালায় ডিএনসি সদস্যরা। ওই বাড়িতে ভাড়া থাকতেন আসামি রাজু শেখ ও রিক্তা খানম। এসময় তাদের হেফাজতে নিয়ে ভাড়া ঘরে তল্লাশি চালিয়ে ৯০০ পিস ইয়াবা জব্দ করে ডিএনসি সদস্যরা। এছাড়া মাদক বিক্রির নগদ ৭ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দের পর তাদের আটক করা হয়।

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার বলেন, আটককৃতদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। পর আদালতের মাধ্যমে তাদের জেল-হাজতে পাঠানো হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: