মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নড়াইলে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের মানিকগঞ্জে আলোচিত হিরন হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন চৌদ্দগ্রামে কানাইল খালে মাছের পোনা অবমুক্ত করলেন ডিসি স্কুল ছাত্রী আনজুম হত্যা মামলার চার্জশিটে নারাজি, পুনঃ তদন্তের জন্য সিআইডি কে নির্দেশ বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন এক মাসের ব্যবধানে গোবিপ্রবিতে ভিসি পদে ফের পরিবর্তন: নতুন উপাচার্য ড. সোহেল হাসান আসছে সালমান শাহকে নিয়ে নতুন সিনেমা ইরানকে একঘরে করার হুমকি ট্রাম্পের, নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা নতুন আমদানি নীতি-২০২৬ জারি, এলসি ছাড়াই পণ্য আমদানির সুযোগ

নড়াইলে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: নড়াইলের লোহাগড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. বাচ্চু খাঁ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-বেনাপোল মহাসড়কের লোহাগড়া লক্ষীপাশা বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. বাচ্চু খাঁ উপজেলার কোটাকোল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রায়পাশা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা বিদ্যুৎ অফিসের সামনে ঢাকা-বেনাপোল মহাসড়ক পার হচ্ছিলেন বৃদ্ধ বাচ্চু খাঁ। এসময় নড়াইল থেকে কালনাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক আশিকুর রহমান পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: