মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

শিরোনাম
‘পালিয়ে যাব না’ বলে যে পালায়, সে ‘আসি আসি’ বলেও আসবে না: হাসনাত আবদুল্লাহ ছোট পর্দায় চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চের সঙ্গে থাকছে ক্রিকেটের লড়াই ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ২৯ নভেম্বর নওহাটায় আছে ‘পঙ্খীরাজ’, হয় মাটি-পানি পরীক্ষা, হাসি ফুটছে কৃষকের মুখে শেখ হাসিনা ‘পালায় না’ বলেও পালিয়েছেন, ফেরার কথা কেউ বিশ্বাস করে না: দুদু ঢাবিতে পরিবেশ পরিকল্পনা ও টেকসই উন্নয়নে মাস্টার্স, আবেদনে যোগ্যতা কী কী এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে জরুরি সভা ২৬ নভেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনে ৭ম ও ৯ম গ্রেডে চাকরির সুযোগ মিস ইউনিভার্সে স্পেনের সুন্দরীর ঝলমলে সোনালি গাউনের ডিজাইনার বাংলাদেশের তাসমিম জোবায়ের পুরান ঢাকার নিমতলী প্রাসাদের দেউড়িতে লুকিয়ে আছে যে ঐতিহাসিক জাদুঘর

নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কা, চালক নিহত

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: নড়াইলের কালিয়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ইটভাঙার ট্রলির ধাক্কায় মুত্তাকাব্বির সরদার (১৮) নামে ট্রলি চালক নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে কালিয়া-নড়াইল সড়কের চাচুড়ি বাজারসংলগ্ন তুষার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুত্তাকাব্বির সরদার কালিয়া উপজেলার কদমতলা গ্রামের আজগর সরদারের ছোট ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চাচুড়ি বাজারের একটি দোকানের হার্ডওয়্যারের মালামাল খালাসের জন্য নড়াইলমুখী একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় মুত্তাকাব্বির তার সহকারীকে নিয়ে বারইপাড়া থেকে কাজ শেষে ইটভাঙার ট্রলি চালিয়ে ফিরছিলেন।

পথে বাজারসংলগ্ন সেতু থেকে নামার সময় ট্রলিটির ব্রেক ফেল করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলি চালক মুত্তাকাব্বির গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তবে তার সহকারী অক্ষত অবস্থায় বেঁচে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কালিয়া থানার ওসি ইদ্রিস আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: