বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ীর দিকে তাকালেই তারা কয়লা ছাড়া কিছুই দেখে না: -অধ্যাপক আনু মুহাম্মদ সাটুরিয়ায় ভেজাল ডিএপি সার বিক্রি, ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা চৌদ্দগ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের নিকট গৃহ হস্তান্তর উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা কুলাউড়ায় কংক্রিট ভাঙার গাড়ি উল্টে ১ শ্রমিক নিহত, আহত ৩ নড়াইলের লোহাগড়া মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা উদযাপন উপলক্ষ্যে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয় পরিচ্ছন্ন কালিগঞ্জ গড়ার প্রত্যয়ে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ গঙ্গার তীরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ ভারতীয় পাইলট নিহত ‘শহিদ আবু সাঈদ স্ট্যান্ড’ নিয়ে বিসিবির বিবৃতি নেপালের বন্যায় স্ত্রীসহ আটকা বাঙালি অভিনেতা খরাজ মুখোপাধ্যায়

দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা উদযাপন উপলক্ষ্যে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: আজ ২৭ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ-এর সম্মেলন কক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা উদযাপন উপলক্ষ্যে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ কামরান হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব গোলাম মোস্তফা, জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ শরিফুল ইসলাম, জেলা কালচারাল অফিসার জনাব মোঃ এরশাদ হাসান এবং সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ। জেলার অন্যান্য উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সভায় সংযুক্ত ছিলেন।

সভায় নজরুল বর্ষ উপলক্ষ্যে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আগামী ৩১ আগস্ট ২০২৬ (সোমবার) সকাল ১০.০০ টায় দেশব্যাপী একযোগে সকল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষ্যে সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলা পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে।

এছাড়াও, আগামী ০২ সেপ্টেম্বর ২০২৬ থেকে জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হবে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশ, সৃজনশীলতা ও জাতীয় সংস্কৃতির প্রতি আগ্রহ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় প্রতিযোগিতাটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। প্রতিযোগিতার সফল বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: