শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখতে পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের কঠোর নির্দেশনাক্রমে মুন্সীগঞ্জ জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে অদ্য ২৮-০৮-২০২৬ খ্রি. বিকাল ১৬.২০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন ফিরিঙ্গী বাজার সাকিনস্থ জনৈক সবুর খান এর ওয়ার্কসপ দোকানের সামনের পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ মিন্টু মন্ডল (৪২), পিতা- মৃত বাছেদ মন্ডল, সাং- মালিপাথর, থানা ও জেলা- মুন্সীগঞ্জ’কে ১০০ (একশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।