শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

শিরোনাম
উজিরপুরে সড়ক ছাড়াই দাঁড়িয়ে আছে ৭ কোটি টাকার সেতু ধনবাড়ীতে কেন্দ্রীয় মন্দির নির্মাণে আলোচনা সভা অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে কুলাউড়ায় এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ- জেলা নেতা আটক ৫ লক্ষ্মীপুরে মাদকের বিরোধিতা করায় ব্যবসায়ীকে হুমকি,  এলাকাবাসীর প্রতিবাদ দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নূর ইসলামের দাফন সম্পন্ন সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করছে-মিয়া গোলাম পরওয়ার “মুন্সীগঞ্জ ডিবির অভিযানে ফিরিঙ্গী বাজার হতে ১০০ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার” উত্তরার স্বেচ্ছাসেবক লীগের মিছিল, আটক ১ ‘২০১২’ সিনেমার সেই ভয়ংকর দৃশ্যই কি এখন নেপালের বাস্তবতা? নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা বা হড়

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নূর ইসলামের দাফন সম্পন্ন

শেখ ফারুক হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক জি এম নূর ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ২টায় সাতক্ষীরা সিটি কলেজ সংলগ্ন দারুল উলুম মাদ্রাসার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার আগে আয়োজিত শোকসভায় মরহুম জি এম নূর ইসলামের কর্মময় জীবন ও সাংবাদিকতায় তার অবদানের কথা স্মরণ করে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জাতীয় পার্টির সাবেক এমপি আশরাফুজ্জামান আশু, বিশিষ্ট সমাজ সেবক ডা. আবুল কালাম বাবরা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা নগর উন্নয়ন সমন্বয় কমিটির আহ্বায়ক কারুক হোসেনসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জি এম নূর ইসলাম ছিলেন সাতক্ষীরার সংবাদপত্র ও সাংবাদিকতা জগতের একজন প্রবীণ ও নিবেদিতপ্রাণ ব্যক্তি। স্থানীয় সংবাদপত্রের প্রসার ও সাংবাদিকতার বিকাশে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

পরে স্থানীয় মসজিদের ইমামের ইমামতিতে জি এম নূর ইসলামের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত মুসল্লিরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১টার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জি এম নূর ইসলাম ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে সাতক্ষীরার সাংবাদিক সমাজ, সংবাদপত্রসেবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: