শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের বশিকপুর ইউনিয়নে মাদকের বিরোধিতা করায় ব্যবসায়ী মামুনুর রহমানকে হত্যার হুমকি দিয়েছে মাদক কারবারি লোহা মামুন। এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার (২৮আগষ্ট) জুমার নামাজ শেষে ইমামগঞ্জ নাগেরহাট বাজারে এ কর্মসূচি পালন করা হয়। ভুক্তভোগী মামুনুর রহমান ইমামগঞ্জ নাগেরহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও স্থানীয় ফার্মেসী ব্যবসায়ী।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পশ্চিম বিএনপির সভাপতি এড. মাহবুবুর রহমান খোকন। ইমামগঞ্জ নাগেরহাট বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি ইব্রাহীম খলিলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগঞ্জের করপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব সপ্তু, বিএনপি নেতা আনোয়ার হোসেন কিরন, বশিকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন ইকবাল, যুগ্ম সাধারণ ইব্রাহীম খলিল, মিজানুর রহমান শাহিন প্রমুখ। মামুনুর রহমান বলেন, আমি ফেসবুকে মাদকের বিরুদ্ধে বিভিন্ন লেখালেখি করি। এতে গত মঙ্গলবার সকালে মাদক ব্যবসায়ী লোহা মামুন আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে আমাকে হত্যার হুমকি দেয়। এতে আমি নিরাপত্তাহীনতায় রয়েছি। আমি এ মাদক ব্যবসায়ীকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।
প্রধান অতিথি মাহবুবুর রহমান খোকন বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। বশিকপুর ইউনিয়নে যারা মাদক বিক্রি করেন বা ব্যবসা করেন তাদের স্থান এ ইউনিয়নে হবে না। আবার মাদকের প্রতিবাদ করলে আপনার হুমকি দিবেন, তা হবে না। একদিকে আইনশৃঙ্খলা বাহিনী অন্যদিকে আমরা, আপনারা আপনাদের জায়গা বেচে নিন। এ ইউনিয়নে আপনাদের ঠাঁই নেই। কাউকে আশ্রয় প্রস্রয় দেওয়া হবে৷