শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

শিরোনাম
নেশার টাকা সংগ্রহে চুরি, ডিবি মুন্সীগঞ্জের হাতে ধরা” গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন: তিন সংসদ সদস্যকে বর্ণাঢ্য সংবর্ধনা গজারিয়ায় মাদক বিরোধী র‍্যালী শেষে ছোট বড় ৬টা গাঁজা গাছ উদ্ধার কালিগঞ্জের চেয়ারম্যান আব্দুল গফুরের জানাজায় মানুষের ঢল এসএমই খাতের গবেষণাভিত্তিক ও উদ্ভাবনী সমাধানে কাজ করবে ব্র্যাক ব্যাংক-ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী ‘আর বাসায় ফেরার তাড়া নেই, এখন আমি জামিন চাই না’—ট্রাইব্যুনালকে দীপু মনি দীর্ঘ হচ্ছে লাশের সারি, হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু শিশুদের ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, বেঁধে দেওয়া হলো সময় বাংলাদেশের মধ্যবিত্ত: স্বপ্ন, সংকট ও ভবিষ্যৎ – জহিরুল ইসলাম

গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন: তিন সংসদ সদস্যকে বর্ণাঢ্য সংবর্ধনা

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে এক জাকজমকপূর্ণ স্বাগত ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির নিজস্ব উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনায় জেলার নবনির্বাচিত তিন সংসদ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লা, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী এবং গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. কে এম বাবর। এছাড়া উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের এবং এম এ আলম সেলিমসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। পরবর্তী আলোচনা সভায় আইনজীবী সমিতির নেতৃবৃন্দ নতুন ভবনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই আধুনিক ভবনের ফলে আইনজীবী সমিতির সার্বিক কার্যক্রম আরও সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ হবে। পাশাপাশি আইনজীবীদের পেশাগত পরিবেশের উন্নতির পাশাপাশি বিচারপ্রার্থী সাধারণ মানুষ দ্রুত ও উন্নত সেবা পাবেন। অনুষ্ঠানকে ঘিরে আইনজীবী ও অতিথিদের উপস্থিতিতে আদালত প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: