বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) অনুষ্ঠিত এ গণশুনানিতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী উপস্থিত থেকে সেবাগ্রহীতাদের বিভিন্ন অভিযোগ, আবেদন ও সমস্যার কথা শুনেছেন।
গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকার নাগরিকরা তাদের ব্যক্তিগত ও সামষ্টিক নানা সমস্যা নিয়ে জেলা প্রশাসকের কাছে উপস্থিত হন। এ সময় তারা ভূমি সংক্রান্ত জটিলতা, প্রশাসনিক সেবা গ্রহণসহ বিভিন্ন বিষয়ে তাদের অভিযোগ ও আবেদন তুলে ধরেন।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী সেবাগ্রহীতাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। পরে সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
গণশুনানির মাধ্যমে সাধারণ নাগরিকরা সরাসরি জেলা প্রশাসনের কাছে তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরার সুযোগ পান। এতে প্রশাসনের সঙ্গে নাগরিকদের সরাসরি যোগাযোগ ও সেবাপ্রাপ্তির সুযোগ আরও সহজ হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।