বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

শিরোনাম
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ধামরাইয়ে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় ইউআইইউতে ১০৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণে ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে মরিয়া পাকিস্তান কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি কফি ও ডিমসেদ্ধ একসঙ্গে খেলে কী হয় ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ঢাবিতে প্রফেশনাল এমএ কোর্সে ভর্তি, আবেদন ৩০ ডিসেম্বর পর্যন্ত কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা

বাংলাদেশে মানুষ থাকে না, থাকে আওয়ামী লীগ-বিএনপি-এনসিপি-জামায়াত: আরশ খান

বিনোদন ডেস্ক : রাজনীতি ও দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন অভিনেতা আরশ খান। সাম্প্রতিক সময়ে নারীদের ওপর হামলা ও বিভিন্ন ‘মব’ ঘটনার প্রসঙ্গ টেনে নিজের অবস্থান তুলে ধরতে গিয়ে তিনি বলেন, দেশে মানুষকে ছাপিয়ে দলীয় পরিচয়ই যেন বড় হয়ে উঠেছে।

আরশ খানের ভাষায়, “বাংলাদেশে আসলে মানুষ থাকে না। এখানে থাকে আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি, জামায়াত। সবকিছু ছাপিয়ে আমরা মানুষ—এটা ভুলে গিয়েছি।”

৯ সেপ্টেম্বর উত্তরার দোলনচাঁপা শুটিং হাউজে একটি নাটকের শুটিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এই অভিনেতা। একইসঙ্গে সাম্প্রতিক সময়ে নারীদের রাস্তায় মারধরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে ঘিরে সাম্প্রতিক হামলার প্রসঙ্গেও কথা বলেন আরশ। তার মতে, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সমস্যা থাকলে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনের আশ্রয় নেওয়া উচিত।

আরশ বলেন, “দেশে আইন আছে। যদি কারও ব্যাপারে সমস্যা থাকে, তাহলে আইনের সাহায্য নিয়ে সেটা করা উচিত।”

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজপথে সক্রিয় থাকা আরশ খান সম্প্রতি ‘জুলাইযোদ্ধা’ পরিচয় নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি জানান, বর্তমানে এই শব্দটির সঙ্গে যে মূল্যবোধ, সততা ও নিরপেক্ষতা থাকার কথা ছিল, তা অনেকটাই নষ্ট হয়েছে বলে তিনি মনে করেন।

রাজনীতির বিভাজনের ঊর্ধ্বে উঠে মানুষের পরিচয়কে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে আরশের এই মন্তব্য ইতোমধ্যে আলোচনায় এসেছে। তার বক্তব্যের মূল বার্তা—দলীয় পরিচয়ের আগে মানুষ, আর যেকোনো অভিযোগের সমাধান হওয়া উচিত আইনের পথেই।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: