শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

শিরোনাম
বরিশালে সমকালের ব্যুরো চিফ পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী সরকারি কলেজের ফরম পূরণের টাকা নিয়ে কর্মচারী উধাও খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় আইনজীবী ফোরামের দোয়া মাহফিল কুলাউড়ায় চা বাগানের পতিত জমিতে ড্রাগন চাষ, বাড়ছে সম্ভাবনা চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট পুরুষশূন্য ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, যুবদল সভাপতিসহ গ্রেপ্তার ২ “আমার নদীটা কেন পিছিয়ে” নারীর প্রতি ডিজিটাল ও এআই-ভিত্তিক সহিংসতা বন্ধে ‘ঢাকা ডায়ালগ’ গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী মুকসুদপুরে অস্ত্র ও চোরাই মালামালসহ ছিনতাইকারী গ্রেপ্তার

বরিশালে সমকালের ব্যুরো চিফ পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আঃ রহিম সরদার, বরিশাল ব্যুরোঃ বরিশাল বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির নিজ অফিস থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় নগরীর প্যারারা রোডের দৈনিক সমকালের ব্যুরো অফিস থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম।
আর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। পুলক চ্যাটার্জি দীর্ঘদিন দৈনিক সমকাল ও দৈনিক যুগান্তরে ব্যুরো প্রধান হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং ব্যুরো প্রধান এসোসিয়েশনের সভাপতি ছিলেন।

দৈনিক সমকালের বর্তমান অফিস প্রধান সুমন চৌধুরী বলেন, পুলক চ্যাটার্জি তার স্ত্রীর বারবার ফোন দিয়েছিলেন কিন্তু ধরছিলেন না বলে বিষয়টি পুলকের স্ত্রী তাকে জানান। সুমন আরো জানান সন্ধ্যায় আমি সমকাল অফিসে আসি। তখন অফিসের প্রবেশের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পাই। পরে দরজার ফাঁক দিয়ে পুলক চ্যাটার্জিকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে জানানো হয়। পুলিশ এসে দরজা ভেঙে প্রবেশ করে তার মরদেহ উদ্ধার করে।

পুলক চ্যাটার্জি সর্বশেষ দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান ছিলেন। প্রায় তিন বছর আগে সমকাল থেকে চাকরি চলে যাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ছিলেন। জ্যেষ্ঠ সংবাদকর্মী ও সাবেক ব্যুরো প্রধান হিসেবে মাঝে মধ্যেই তিনি সমকাল অফিসে এসে বসতেন এবং পত্রিকা পড়তেন।

সমকালের বর্তমান অফিস প্রধান সুমন চৌধুরী আরো জানান, সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সংবাদকর্মী হিসেবে পুলক চ্যাটার্জির অনুরোধের পরিপ্রেক্ষিতে অফিসে ঢোকার একটি চাবি তাকে দেওয়া হয়েছিল। শুক্রবার দিনের কোনো একসময় ওই চাবি দিয়ে অফিসে ঢুকে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় দৈনিক সমকালের পিয়ন দীপক অফিসে ছিলেন না। তিনি ছুটিতে ছিলেন। তাই পুরো অফিসে পুলক চ্যাটার্জি ছাড়া আর কেউ ছিলেন না।

তবে তার অফিস কক্ষে আরো পাঁচটি সুইসাইড নোট পাওয়া গেছে বলে সুত্র নিশ্চিত করেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বলা যাবে। পুলক চ্যাটার্জির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো সাংবাদিক পরিবারে শোকের ছায়া নেমে আসে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: