শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

শিরোনাম
উত্তর হামছাদী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন এম.এ মমিন সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন কুলাউড়াকে পরিচ্ছন্ন রাখতে “ক্লিন কুলাউড়া ” শীর্ষক এর শুভ উদ্বোধন মুন্সীগঞ্জ ক্লাব লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের সূচনা লক্ষ্মীপুর-নোয়াখালী চারলেন সড়ক নির্মাণ: খানাখন্দ ও ধূসর বালুর দুর্ভোগে লাখো মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায় জ্বালানি-সংকটে তিন মাসের সর্বনিম্নে অবস্থানে পুঁজিবাজার নয়াদিল্লিতে বৈঠকে মিলিত হলেন ব্রিকস নেতারা দেশের মানুষ ভালো নেই : জামায়াত আমির

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন

শেখ ফারুক হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: ​সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার আয়োজনে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এবং মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা ​জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক- মির্জ কাউসার আজিজ। উদ্বোধনী আলোচনা সভা শেষে এক সচেতনতামূলক শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

​শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক মহোদয় নিজে উপস্থিত থেকে রেড ক্রিসেন্ট, বিএনসিসি ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে শহরের ড্রেন ও ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কারের কাজ প্রত্যক্ষ করেন। এছাড়া পথচারী, সাধারণ নাগরিক এবং যানবাহন চালকদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সংবলিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

​ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবৃদ্ধি রোধে আপনার চারপাশ পরিষ্কার রাখুন এবং কোথাও পানি জমতে দেবেন না।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: