সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

শিরোনাম
‘একটি দল ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করে – রুহুল কবীর রিজভী’ এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি মুন্সীগঞ্জের গজারিয়ায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় নড়াইলের সাংবাদিক কাজী আশরাফ নিহত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা স্বর্ণ কিনবেন? জেনে নিন আজকের বাজারদর এশিয়ান গেমসের ক্যাম্পে যোগ দিতে কাউন্টি ছাড়ছেন হাসান মাহমুদ লাল শাড়িতে তিশার লাজুক হাসি, দিলেন রহস্যময় বার্তা জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়া নিয়ে মোদি-আনোয়ারের বৈঠক সাত দফা দাবিতে বিরোধী দলের নতুন কর্মসূচি

‘একটি দল ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করে – রুহুল কবীর রিজভী’

আব্দুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, একটি দল ধর্মের নামে রাজনীতি করে, জান্নাতের টিকিট বিক্রি করে। অথচ তারা এলাকায় নরক তথা দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে।

ইসলামের আসল উদ্দেশ্য মানবতার সেবা করা হলেও তাদের সেই লক্ষ্য নেই। তারা রাজনৈতিক লাভের পেছনে ছুটছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মাসকরা গ্রামে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে যাওয়া বিএনপি নেতা মিলনের পরিবারের জন্য নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে।

এখন তারা ত্রাসের রাজনীতি ও সন্ত্রাসের রাজনীতি করছে। তিনি বলেন, আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য এই ঘরটি উপহার দিয়েছি। বিএনপি সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে। অনুষ্ঠানে মাসকরা গ্রামের আগুনে ক্ষতিগ্রস্ত মিলন পরিবারের পাঁচ সদস্যের হাতে নবনির্মিত ঘরের চাবি তুলে দেওয়া হয়। একই সঙ্গে পরিবারটিকে একটি ছাগলও উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংসদ সদস্য আলহাজ রাশেদা বেগম হিরা, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হুদাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: