শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

শিরোনাম
বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না ফের পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াই কঠিন করে তুলল রিয়াল মাদ্রিদ চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মার্চে সড়কে ঝরেছে ৫৩২ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন শোক কাটিয়ে শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার ইসলামাবাদে আলোচনায় অংশ নিচ্ছেন ইরানি প্রতিনিধি দলের ৭১ জন সদস্য কালিয়াকৈর চন্দ্রা এি মোড়ে তাকওয়া পরিবহন মরণযান ও জ্যাম সৃষ্টির মুল কারণ নড়াইলের কালিয়ায় অবৈধভাবে মজুদ ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ও আটক ১ বরিশালে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন বিশ্বমঞ্চে ব্রাজিলের দাপট কমার কারণ জানালেন রোমারিও

ট্রাম্প ১১৮, বাইডেন ২০৯

নিউজ ডেস্ক :: মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌঁড়ে এখন পর্যন্ত বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই প্রার্থীর। ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। ফলাফলের অপেক্ষায় মুখিয়ে আছেন দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের সমর্থকরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন ও আল জাজিরাসহ অন্যান্য সংবাদমাধ্যমগুলোর মাঠ পর্যায়ের দেয়া তথ্যমতে, এখন পর্যন্ত বেশ এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তার ঝুলিতে পড়েছে ২০৯টি ইলেক্টোরাল কলেজ ভোট। অন্যদিকে, বর্তমান প্রেসিডেন্ট রিপাবলকিক্যান প্রার্থী ট্রাম্প ১১৮টিতে জয় পেয়ে পিছিয়ে রয়েছেন।

প্রাপ্ত ফলাফলে রাজধানী নিউ ইয়র্কসহ ওয়াশিংটন স্টেট, ওরিজন, ক্যালিফোর্নিয়া, ডেলাওয়ার, কলোরাডো, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় এগিয়ে জো বাইডেন।

অন্যদিকে ইন্ডিয়ানা, কেন্টাকি, ওকলাহোমা, টেনিসি ও ওয়েস্ট ভার্জিয়ানা, মিসৌরি, কেনসাস, নেব্রাস্কা, লুইজিয়ানা, উত্তর ও দক্ষিণ ডেকোটায় এগিয়ে ক্ষমতাসীন প্রেসিডেন্ট। ২০১৬ সালের নির্বাচনেও এসব রাজ্যে জয়ী হয়েছিলেন ট্রাম্প।

এছাড়া ট্রাম্প জয় পেয়েছেন আরকানসাসসে। ফ্লোরিডায়ও তিনি কিছুটা এগিয়ে রয়েছেন। আর ট্রাম্পকে ছাড়িয়ে ম্যাসাচুসেটস ও নিউ জার্সিতে জয় পেয়েছেন বাইডেন। এছাড়া তিনি রোডে আইল্যান্ডে, কানেক্টিকাট, ইলিনয়েস এবং মেরিল্যান্ডে এগিয়ে আছেন। এসব রাজ্য অবশ্য বরাবরই ডেমোক্র্যাটদের দখলে থাকে। গত নির্বাচনেও হিলারি ক্লিনটন এগুলোতে জয় পেয়েছিলেন।

এদিকে সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনের তথ্যমতে, ইলেক্টোরাল ভোটে বাইডেন এগিয়ে থাকলেও জনগণের ভোটে এগিয়ে আছেন ট্রাম্প। যেখানে এখন পর্যন্ত ট্রাম্প শিবিরে ভোট পড়েছে ৪ কোটি ৩০ লাখ ৮ হাজার ৭৭৭টি। অন্যদিকে, বাইডেন পেয়েছেন ৪ কোটি ৭ লাখ ১২ হাজার ৬৯১ ভোট।

বাইডেন এগিয়ে থাকলেও অন্য রাজ্যগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে তাকে। বিশেষ করে ফ্লোরিডায় সবচেয়ে ইলেক্টোরাল কলেজ ভোট বেশি, যা ভাগ্য নির্ধারণে বড় প্রভাব ফেলতে পারে বাইডেনের। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাজিক সংখ্যা ২৭০। জিতলে হলে যেকোন প্রার্থীকে ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: