মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: নড়াইলের লোহাগড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী কর্তৃক নৃশংসভাবে নিহত ৩ নং শালনগর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. ইসলাম শেখের রুহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার এস এইচ বি আর আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ৩ নং শালনগর ইউনিয়ন বিএনপি ও তার সহযোগি সংগঠনের আয়োজনে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মফিজুর রহমান।
উপজেলার শালনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী উজ্জ্বলের সঞ্চালনায় বক্তব্য দেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, এস এইচ বি আর আলিম মাদ্রাসার অধ্যক্ষ এটি এম বায়েজিদ বরকতি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী তরিকুল ইসলাম, লোহাগড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো. ফিরোজ হেসেন, শালনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আইয়ুব হোসেন, শালনগর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি কাজী সুরুজ প্রমুখ
এছাড়াও শালনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ভুলু খান,উপজেলা বিএনপির সদস্য মো. মনিরুজ্জামানসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ের বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।