রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

শিরোনাম
প্রশাসনও কি অটোপাশের মত অটো বাসের ড্রাইভিং সিটে? : ফিরোজ আলম মিলন আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় নারী জোটের আলোচনা সভা অনুষ্ঠিত নারীর ক্ষমতায়ন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পথ : জান্নাত ফাতেমা আন্তর্জাতিক নারী দিবসে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও মিছিল কোনাল-অন্তরা-মাশার গান ‘নারী যায় বাড়ি’ ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত ৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত প্রত্যাহার বিদেশে বসে হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল এতিমদের সাথে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির ইফতার ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

প্রথমবার অপু বিশ্বাসের সঙ্গে সামিনা বাশার

বিনোদন ডেস্ক :: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। বৃহস্পতিবার থেকে অংশ নিচ্ছেন বন্ধন বিশ্বাস পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘ছায়াবৃক্ষ’র শুটিংয়ে। এ ছবি দিয়ে প্রথমবার অপুর সঙ্গে জুটি হচ্ছেন নিরব। ছবির জন্য এরইমধ্যে ওজন কমিয়েছেন তিনি।

ওজন কমিয়ে মঙ্গলবার গৌতম সাহার কোরিওগ্রাফিতে অংশ নিয়েছেন আনজারার ফটোশুটে। সেখানে নতুন লুকে দেখা দেন অপু। তাঁর সাথে আরও অংশ নেন মডেল-অভিনেত্রী সামিনা বাশার। ক্যামেরায় ছিলেন মোঃ ফাহিম ইসলাম দ্বীপ।

ঢাকাই সিনেমার ‘বিউটি কুইন’ খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে অপুর বিপরীতে প্রথমবার কাজ করেছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। এছাড়া ওপার বাংলায় ‘শটকার্ট’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস।

 

এটিও মুক্তির অপেক্ষায় রয়েছে। সাবিনা বাশার ছোট ও বড়পর্দায় কাজ করছেন। মুক্তির অপেক্ষায় আছে দীপংকর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি। ২০২১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: