বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

শিরোনাম
একই ঘরে দুই তরুণী, ‘বাসর’ সাজিয়ে রাতযাপন হাসিনাসহ পলাতক ৩০ আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ সেতু কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদনের সুযোগ স্বামীকে হারানো অন্তঃসত্ত্বা দুই স্ত্রীর ভবিষ্যৎ কী, ৪ সন্তানের কী হবে একাদশে ভর্তির ফল প্রকাশ রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুত চালু করো ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলা ঘিরে বিতর্কের জেরে পশ্চিমবঙ্গে নারী পুলিশ কর্মকর্তাকে বদলির অভিযোগ ফুলবাড়ী হাসপাতালের জরুরি বিভাগের ছাদের প্লাস্টার ভেঙ্গে পড়ে ব্রাদারসহ আহত ৫ মুন্সীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ভবন পরিদর্শন করলেন জেলা প্রশাসক একাদশে ভর্তির ফল রাত ৮টায়, দেখা যাবে যেভাবে

মুন্সীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ভবন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সংস্কার ও উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় তিনি মুন্সীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ভবন পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বরুন কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের সদস্য সচিব আঃ মোতালিব খান (পটু), সংস্কার কাজের দায়িত্বশীল কর্মকর্তারা এবং মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্যরা।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ভবনের ক্ষতিগ্রস্ত অংশের সংস্কার ও উন্নয়ন কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন। তিনি ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ইতোমধ্যে সম্পন্ন হওয়া সংস্কার কাজের গুণগত মান ও সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি সংস্কার কাজের মান আরও উন্নত করা, নির্মাণ ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করা এবং ভবনটি মুক্তিযোদ্ধাদের জন্য নিরাপদ ও ব্যবহারোপযোগী রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

জেলা প্রশাসকের এই পরিদর্শনের মাধ্যমে মুক্তিযোদ্ধা সংসদ ভবনের চলমান সংস্কার ও উন্নয়ন কাজ যথাযথ মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে গুরুত্বারোপ করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: