শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

শিরোনাম
সিজারের পরপরই নারীর মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ইসরাইলে পুলিশে পদত্যাগের হিড়িক, জনবলের ব্যাপক সংকট গরুর মাংস দিয়ে যেভাবে স্টু বানাবেন, দেখুন রেসিপি বিরামপুর সীমান্তে ৯ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, ৩ জনকে ফেরত পাঠাল বিজিবি যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১৬ নেশনস লিগের শুরুতেই বিবর্ণ রোনালদো বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রলারডুবি: নারীর লাশ উদ্ধার, বাবাসহ নিখোঁজ ৩ সন্তান এফবিআইয়ের সব এজেন্টের গোপনীয় তথ্য হাতিয়ে নেওয়ার দাবি হ্যাকারদের বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট এমপির মোবাইল নম্বর হ্যাক করে পরিচিতজনদের কাছে টাকা দাবি

গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে নবীন বরণ: দেশপ্রেম ও নেতৃত্ব বিকাশের আহ্বান

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, গোবিপ্রবি শাখা।

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নবীনদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময়কালে তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের সার্বিক সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

অনুষ্ঠানে বক্তারা বিশ্ববিদ্যালয় জীবনের বহুমুখী গুরুত্ব তুলে ধরে বলেন, উচ্চশিক্ষার এই প্রাঙ্গণ কেবল একাডেমিক ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি নেতৃত্বগুণ অর্জন, সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি এবং দেশপ্রেমের বিকাশের উপযুক্ত জায়গা। নবীনদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নিজেদের দক্ষতা বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ ধারণ করার আহ্বান জানান অতিথিরা।

ছাত্র অধিকার পরিষদ গোবিপ্রবি শাখার নেতাকর্মী, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও নবীনদের অংশগ্রহণে আনন্দঘন এ আয়োজনে মতবিনিময়ের পাশাপাশি নানা কর্মসূচির মাধ্যমে নতুনদের বরণ করে নেওয়া হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: