শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

শিরোনাম
চুরির অভিযোগ: তবুও বাবার প্রতি সন্তানের ভালোবাসার দৃশ্য মানুষকে কাঁদিয়েছে পঞ্চম দিনেও অচল চুয়েট, নতুন ভিসিকে শিক্ষার্থীদের লাল কার্ড মানিকগঞ্জে উল্টো পথে আসা বাসের ধাক্কায় মা-মেয়ে নিহত নদী-প্রকৃতি রক্ষায় নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের দাবি কফিনবন্দি হয়ে ফিরলেন শরিফুল, বিয়ের সানাইয়ের পরিবর্তে শোকের মাতম এআই দিয়ে বার্তা পাঠিয়ে জালিয়াতি: ইতালির শীর্ষ ব্যাংক থেকে কোটি কোটি ইউরো গায়েব নড়াইলে পুকুর পাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, পূর্বধলায় যুবকের বিরুদ্ধে মামলা, অভিযুক্ত পলাতক ডায়াবেটিস হলে ফল খাবেন, না খাবেন না মেঘনায় ট্রলারডুবি, ৩ ভাই–বোনের মরদেহ উদ্ধার

কফিনবন্দি হয়ে ফিরলেন শরিফুল, বিয়ের সানাইয়ের পরিবর্তে শোকের মাতম

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ : পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানো আর কোরবানির ঈদে দেশে ফিরে বিয়ের স্বপ্ন—কোনোটিই পূরণ হলো না টুঙ্গিপাড়ার তরুণ শরিফুল ইসলাম ফকিরের (২৬)। মালয়েশিয়ায় নির্মাণাধীন প্রকল্পে কাজ করার সময় মাটিধসে প্রাণ হারিয়ে অবশেষে কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন তিনি। বিয়ের সানাইয়ের বদলে তার বাড়িতে এখন শোকের মাতম।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি গ্রামের শরিফুল তিন বছর আগে বুকভরা স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। প্রবাসে কঠোর পরিশ্রম করে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোই ছিল তার লক্ষ্য। কিন্তু গত ১৪ সেপ্টেম্বর সকালে মালয়েশিয়ায় কর্মস্থলে মাটিধসে চাপা পড়ে তার সেই স্বপ্নের করুণ পরিসমাপ্তি ঘটে।

মৃত্যুর আগের রাতেও পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন শরিফুল। জানিয়েছিলেন, আসন্ন কোরবানির ঈদের ছুটিতে দেশে ফিরে বিয়ে করবেন। প্রিয় সন্তানের বিয়ের অপেক্ষায় ছিল পুরো পরিবার। কিন্তু সেই সুখবরের বদলে স্বজনদের কাছে এলো তার মৃত্যুর সংবাদ।

গত ১৬ সেপ্টেম্বর শরিফুলের মালয়েশিয়ায় মাটিচাপা পড়ে মৃত্যুর খবর গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি গোপালগঞ্জ জেলা প্রশাসনের নজরে আসে। পরে জেলা প্রশাসনের উদ্যোগে তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়।

অবশেষে মালয়েশিয়া থেকে আসা শরিফুলের মরদেহবাহী বিমানটি ২৬ অক্টোবর রাত ১২টা ৪৯ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে মরদেহ নিয়ে স্বজনেরা টুঙ্গিপাড়ার বর্ণি গ্রামের বাড়িতে পৌঁছালে সেখানে নেমে আসে শোকের ছায়া।

সন্তানের মরদেহ দেখে বারবার কান্নায় ভেঙে পড়েন শরিফুলের মা। স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ। যে তরুণ পরিবারের হাল ধরতে বিদেশে পাড়ি জমিয়েছিলেন, তাকে এভাবে কফিনবন্দি হয়ে ফিরতে দেখে শোকস্তব্ধ হয়ে পড়েন এলাকাবাসী।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে এখন দিশেহারা শরিফুলের স্বজনেরা। স্বপ্ন ছিল বিদেশের উপার্জনে পরিবারের মুখে হাসি ফোটাবেন, দেশে ফিরে বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করবেন। কিন্তু সব স্বপ্নই থেমে গেল মাটিধসের মর্মান্তিক ঘটনায়।

শনিবার সকাল ১০টায় বর্ণি পূর্বপাড়া কেন্দ্রীয় কবরস্থান প্রাঙ্গণে শরিফুলের জানাজা অনুষ্ঠিত হয়। পরে ধর্মীয় রীতি অনুযায়ী তাকে একই কবরস্থানে দাফন করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: