শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

শিরোনাম
ইসলামী আন্দোলন ও সাহিত্যে মাওলানা আবদুর রহীমের অবদান স্মরণীয় নারীর প্রতি সহানুভূতি: ইসলাম কীভাবে মূল্যায়ন করে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে এআইইউবি যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের বাড়তি দামের জন্য ট্রাম্পকে দায়ী করছেন বেশির ভাগ নাগরিক ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু তথ্য অধিকার আইন বিষয়ে জানে মাত্র ১০.৫% মানুষ গ্রামীণ বিশ্ববিদ্যালয় থেকে চাকরি খোঁজার কাগজ দেওয়া হবে না: ড. মুহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের আন্দোলনে ১০ দিন ধরে অচল চুয়েট রোনালদো ছাড়লেন পর্তুগালের ক্যাম্প, পর্তুগালের ইনস্টাগ্রাম ছেড়ে গেলেন ৫ লাখ অনুসারী হাড় ভাঙা ঠেকাতে ক্যালসিয়াম-ভিটামিন ডির সুফল নেই—দাবি নতুন গবেষণায়

মুন্সীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ শুরু

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ : সারাদেশের সঙ্গে মুন্সীগঞ্জেও ‘কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ ২০২৬’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী জেলা থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়। এদিন জেলার ছয়টি উপজেলার মোট ৪ হাজার ৯১২ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়।

গজারিয়া উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল আলম, পিপিএম, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়াসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, কৃষক ও সর্বস্তরের জনগণ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্মসূচিটির প্রি-পাইলটিং দেশের ১০টি জেলার ১১টি উপজেলার ১১টি কৃষি ব্লকে মার্চ থেকে ১৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত বাস্তবায়ন করা হয়। এতে প্রায় ২১ হাজার কৃষক সরাসরি উপকৃত হন। প্রি-পাইলটিংয়ের অভিজ্ঞতার ভিত্তিতে বর্তমানে ৫৬টি জেলার ৭৭টি উপজেলায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে সারাদেশে এ কর্মসূচি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

একইসঙ্গে দেশের আরও ৭১টি উপজেলার ৭১টি কৃষি ব্লকের প্রায় এক লাখ কৃষকের ব্যাংক হিসাবে কৃষি উপকরণ সহায়তা হিসেবে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়েছে।

আগামী চার বছরের মধ্যে দেশের প্রায় ২ কোটি ৪০ লাখ কৃষককে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

কৃষক কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে কৃষি উপকরণ বিতরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি ও সেচ সুবিধা, সহজ শর্তে কৃষিঋণ, কৃষি বীমা, ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয় এবং কৃষি প্রশিক্ষণসহ বিভিন্ন সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আবহাওয়া ও বাজারসংক্রান্ত তথ্য এবং ফসলের রোগবালাই দমনের পরামর্শ দেওয়ার ব্যবস্থাও থাকবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, কৃষক কার্ড চালুর ফলে কৃষিসেবা আরও আধুনিক, তথ্যনির্ভর, সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: